মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় কণ্যাকে ধর্ষণের চেষ্টাকালে বাবা আটক

প্রতিনিধি ৮৩ বার পঠিত ১ মিনিটের পাঠ
আখাউড়ায় কণ্যাকে ধর্ষণের চেষ্টাকালে বাবা আটক

ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় সৎ কণ্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সিরাজ মিয়াকে(৪৯) আটক করেছে পুলিশ।এই ঘটনায় এই সৎ পিতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে পৌর শহরের বড় বাজার চন্দনসার এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, অভিযুক্ত সিরাজ মিয়া পেশায় একজন দিনমজুর ও মাদকাসক্ত। তিনি প্রায় দেড় বছর আগে ৩ সন্তানসহ এক নারীকে বিয়ে করেন। তারা চন্দরসার এলাকায় বসবাস করে আসছেন।

শুক্রবার সকালে বড় মেয়েকে ঘরে রেখে মা বাইরের কাজে বের হন। একপর্যায়ে বাবা সিরাজ মিয়া কৌশলে মেয়েকে কাছে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে সিরাজকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন প্রতিবেশীরা।

আখাউড়া থানার ওসি মোঃ আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে। মেয়ের মা তার স্বামী সিরাজকে আসামি করে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছে।