মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজধানীর মগবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ডেস্ক রিপোর্ট ১০৩ বার পঠিত ১ মিনিটের পাঠ
রাজধানীর মগবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

রাজধানীর মগবাজারে একটি নির্মাণাধীন ভবনের ১০ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কিভাবে আগুনের সূত্রপাত তাও জানা যায়নি।