‘সারা বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনার বিকল্প কিছু নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সারা বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনার বিকল্প কিছু নেই। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। সারা বাংলাদেশের মানুষ আজকে এটাই অনুধাবন করে।’
আজ রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা গ্রাম-গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে যেখানেই গিয়েছি, সেখানে প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল নামতে দেখেছি। মানুষ প্রধানমন্ত্রীর নামে প্ল্যাকার্ড বয়ে আনে।’
তিনি আরো বলেন, ‘তার যে আকাশচুম্বী জনপ্রিয়তা, তা এত দিনে আপনারা টের পেয়েছেন। শুধু বাংলাদেশে নয়, শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি সারা বিশ্বের জননন্দিত নেতা।’
নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেভাবে জঙ্গিবাদ-সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করে চলছি, সেভাবে এই নতুন কমিটি জঙ্গিবাদ-সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হবে, ভূমিকা রাখবে বলে আশা করি।’
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/17-04-2016/মইনুল হোসেন