মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মানবাধিকার নিয়ে যারা কথা বলে বিশ্বব্যাপী তারাই বেশি মানবাধিকার লঙ্ঘন করে: তোফায়েল

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- মানবাধিকার নিয়ে যারা বেশি কথা বলে বিশ্বব্যাপী তারাই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি দাবি করেন, বিশ্বের যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের মানবাধিকারের অবস্থা অনেক বেশি উন্নত ও ভালো।

আজ রবিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে ইন্টারন্যাশনাল লেবার ওরগানাইজেশন (আইএলও) এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তোফয়েল আহমেদ বলেন, বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি উদ্বেগ প্রকাশ করে। অথচ বিশ্বে সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে ওই দেশেই।

বাংলাদের শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন প্রশ্ন তুলেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, রানা প্লাজা ধসের পর তিন বছর পার হলো। এর মধ্যে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। কারখানার মালিকেরা এখন অনেক সচেতন। অনেক কারখানা এখন গ্রিন।

মন্ত্রী বলেন, বিশ্বের যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের শ্রমিকেরা এখন বেশি নিরাপদ। তাদের কর্ম পরিবেশও অনেক উন্নত। মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে তোফায়েল বলেন, সেখানে বেসরকারিভাবে ৭ শতাংশ শ্রমিক ট্রেড ইউনিয়ন করার সুযোগ পায়, আর সরকারিভাবে ৩৫ শতাংশ। অথচ তারা আমাদের ট্রেড ইউনিয়ন নিয়ে কথা বলে।

জঙ্গি ইস্যু প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমনে যে কার্যকর পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে কার্যকরী ও প্রশংসিত।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/17-04-2016/মইনুল হোসেন