যমুনা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে স্নান করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খানুরবাড়ি এলাকার যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলো, উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। সুজয় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও লিখন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, বন্ধুরা মিলে বাড়ির পাশের যমুনা নদীতে স্নান করতে যায় সুজয় ও লিখন। গোসল করার এক পর্যায়ে সুজয় সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে লিখন এগিয়ে গেলে সেও ডুবে যায়। পরে স্থানীয়রা নদীতে স্নান করতে গিয়ে আহতবস্থায় দুইভাইকে উদ্ধার করে। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুমাইয়া জান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন।