আমাদের চিন্তার বাইরে উন্নতি করেছেন জননেত্রী শেখ হাসিনা: মতিয়া চৌধুরী
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আমাদের চিন্তার বাইরে উন্নতি করেছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি সেই ’৯৬ সালে ক্ষমতায় এসে ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ কর্মসূচি শুরু করেন। তিনি কৃষকও বাঁচিয়েছেন, দেশও বাঁচিয়েছেন। দেশে উন্নতি করেছেন।
আজ মঙ্গলবার বিকেলে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভায় তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ২০০১ সালে বিএনপি জোট ক্ষমতায় এসে দেশে অন্ধকার নিয়ে আসে। তবে ২০০৯ সালে ফের সুযোগ পেয়ে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন শুরু করলেন। সব দিন থেকে তিনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন, নিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, কৃষি বিষয়ে যদি কোনো জরিপ হয় তাহলে প্রধানমন্ত্রী এক নম্বরে থাকবেন- কারণ শেখ হাসিনা প্রকৃত অর্থেই জনবান্ধব, বাংলার গরিব মানুষের মমতাময়ী মা।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/19-04-2016/মইনুল হোসেন