সীতাকুণ্ডে পিকআপচাপায় নিহত ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে তিনজন ও দুইজন আহত হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড-মীরসরাই সীমান্তের বড় দারোগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বারো আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, ‘একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ চাপা দেয়। এতে তিনজন ও দুইজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো পাইনি।’