মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিক ধর্ষণের অভিযোগে আটক ২

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬০ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে (১৮) ধর্ষনের অভিযোগে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। ধর্ষনের শিকার ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরন করা হয়েছে।

আটকেরা হলো- আশুলিয়ার বাইপাইল এলাকার পরিবহন শ্রমিক নেতা জাহেদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন রিংকু (২৮), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বাঠইদোরা এলাকার মৃত আলতাফ সরদারের ছেলে সুমন হোসেন (২৩)। বুধবার সন্ধায় এঘটনা ঘটেছে।

পুলিশ ও ধর্ষণের শিকার ওই নারী জানান, ধর্ষণের শিকার ওই নারী এক সহকর্মীর সাথে নিজ কর্মস্থল গাজীপুরের চন্দ্রা এলাকার হার্ডিজ এসোসিয়েড থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় ভাড়া বাসায় ফিরছিলেন। এসময় ওই নারী ও তার সহকর্মী নবীনগর-চন্দ্রা মহাসড়কের সম্ভার ফিলিং স্টেশনের সামনে পৌছালে বখাটে আনোয়ার হোসেন রিংকু, সুমন ও সুজন ঐ নারী পোশাক শ্রমিকের পুরুষ সহকর্মীকে ভয়-ভিতি দেখিয়ে ওই নারীকে কৌশলে সম্ভার ফিলিং স্টেশনের পিছনে রিংকুর বাসায় নিয়ে যায়। এবং রাতভর পালাক্রমে ধর্ষন করে।

এদিকে, ওই নারীর পুরুষ সহকর্মী বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবগত করলে আশুলিয়া থানা পুলিশ ভোর রাতে পরিবহন শ্রমিক নেতা জাহেদুলের বাসায় অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে। এবং বখাটে রিংকু ও সুমনকে আটক করে। তবে কৌশলে অপর বখাটে সুজন পালিয়ে যায়।

এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি,তদন্ত) আকবর আলী নারী পোশাক শ্রমিক ধর্ষণ ও আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।

এ ঘটনায় আশুলিয়া থানায় নির্যাতনের শিকার নারী নিজে বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/20-04-2016/মইনুল হোসেন