মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিহ্ন করতেই জয়কে হত্যার ষড়যন্ত্র’

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিহ্ন করতেই প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্ট সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করা হয়েছিলো বলে মন্তব্য করেছে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা। আওয়ামী লীগের ভবিষ্যত রাজনীতি নিশ্চিহ্ন করতেই সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিলো। আন্দোলনে ব্যর্থ হয়ে একটি বিশেষ মহল এ পথ বেছে নিয়েছে। একইভাবে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল।

শফিক রেহমানকে আটকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই নিয়ম মেনে তাকে গ্রেফতার করা হয়েছে। এফবিআই’র কাছ থেকে প্রাপ্ত তথ্য ও তার বাসা তল্লাশি করে পাওয়া প্রমাণাদিই প্রমাণ করে তিনি (শফিক রেহমান) ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।

মন্ত্রী আরো বলেন, বিএনপিসহ যারা শফিক রেহমানের গ্রেফতারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তারাও এ ষড়যন্ত্রের দায় এড়াতে পারেন না।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/20-04-2016/মইনুল হোসেন