মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট ১১ বার পঠিত ১ মিনিটের পাঠ
রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

রাজবাড়ী সদর উপজেলায় ছাত্রলীগের এক নেতাকে গুলি করে খুন করা হয়েছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন আর এক যুবক। রোববার রাত সা‌ড়ে ১০টায় ওই ছাত্রলীগ নেতার নিজ বাড়িতে এ ঘটনা ঘ‌টে।

নিহত ব্যক্তি উপজেলার বরা‌টের উড়াকান্দার সামছুল আলম বাবুর ছে‌লে শেখ সবুজ (২৮)। তিনি বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। এ ছাড়া সবুজ বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফ‌রিদ উদ্দিনের ভা‌তিজা। আহত ব্যক্তির নাম স‌জিব (২৭)।

রাজবাড়ী সদর থানার পুলিশ জানান, রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।