মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন

ডেস্ক রিপোর্ট ১৩ বার পঠিত ১ মিনিটের পাঠ
চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকার টায়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আসে।

আজ শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে দেওয়ানহাট ব্রিজের নিচে একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।

তিনি বলেন, ‘দেওয়ানহাট ব্রিজের নিচে একটা টায়ারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আমাদের ১২টি ইউনিট কাজ করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

এদিকে, রেললাইনের পাশের অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে ট্রেন বন্ধ থাকলেও তা স্বাভাবিক হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম।