মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন মা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

news_img
ঢাকা: রাজধানীর বংশাল এলাকায় শিশু বিপ্লব চন্দ্র শীলকে (৪) বৈদ্যুতিক সক থেকে বাঁচাতে গিয়ে শিশুটির মা কাজল রাণী (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
সোমবার (১১ মে) বিকেল সোয়া ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় শিশু বিপ্লব আহত হয়েছেন।

ঢামেক ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত কাজল রানীর স্বামীর নাম ফণী চন্দ্র শীল। তিনি স্থানীয় একটি সেলুনে নাপিতের কাজ করেন। তারা ৫০/১, নাজিম উদ্দিন রোড, বংশালে একটি ভাড়া বাসায় থাকেন।

ফণী চন্দ্র শীল অগ্রদৃষ্টিকে জানান, তার ছেলে বিপ্লব বাসার সামনের লোহার গেট ধরলে বৈদ্যুতিক সক খান। এ সময় তার স্ত্রী কাজল ছেলেকে বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে দ্রুত উদ্ধার করে ঢামেকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার সকালে বৃষ্টি হওয়া বৈদ্যুতিক তার লিক হয়ে গেটের সঙ্গে লেগে থাকতে পারে। যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে, বলেন তিনি।