মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে হোটেল থেকে তরুণ তরুণীর লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- রাজশাহী মহানগরের সাহেব বাজার এলাকায় আবাসিক একটি হোটেলের কক্ষ থেকে একজন তরুণ ও একজন তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে হোটেল নাইস ইন্টারন্যাশনাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার মিজানুর রহমান (২৩) ও পাবনার রাধানগর এলাকার সোমাইয়া খাতুন (২০)।

পুলিশ জানায়, হাত বাঁধা ছেলেটির লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। আর তরুণীর লাশ ছিল বিছানার ওপর শোয়ানো অবস্থায়। লাশের শরীরে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মুখের ওপর বালিশ চাপা দেয়া ছিল।

বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি আত্মহত্যা নয়। ছেলে ও মেয়েটিকে হত্যা করা হয়েছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/22-04-2016/মইনুল হোসেন