মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নেত্রকোণায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পাঁচ দোকান

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- নেত্রকোণা পৌর শহরে পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে। শুক্রবার প্রথম প্রহরে পৌর শহরের বড় স্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে নেত্রকোণা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো.ওয়াসিম মিয়া জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে স্থানীয় ওসমান গণির অটোরিকশার গ্যারেজে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের গ্যারেজ, ইলেকট্রনিক্স ও মোবাইল ফোনের দোকোনে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা প্রথমে নিজেদের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“আগুনে পাঁচটি দোকানের অনেক মালামাল পুড়ে গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার পর প্রায় ২২ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।”
আগুনে ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/22-04-2016/মইনুল হোসেন