মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাইবান্ধায় ট্রাকচাপায় এক শিশু নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

গাইবান্ধায় ট্রাকচাপায় সৌমিক মিয়া (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়ক একঘণ্টা অবরোধ করে রাখে। এতে নির্বাচনী কাজে নিয়োজিত পরিবহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর বাজার সংলগ্ন উত্তর আনালেরতাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌমিক সদর উপজেলার আনালেরতাড়ি গ্রামের পশু চিকিৎসক রফিকুল ইসলাম সাজুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাছবাহী একটি ট্রাক গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জ যাচ্ছিল। পথে সুন্দরগঞ্জ সড়কের পাশে সৌমিক খেলা করছিল। এ সময় ট্রাকটি সৌমিককে চাপা দিয়ে সটকে পড়ে। পরে সৌমিককে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা সদর আধুনকি হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/22-04-2016/মইনুল হোসেন