মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মুক্তবুদ্ধির চর্চায় সাদেক খান ছিলেন অতুলনীয়

মুক্তিযোদ্ধার কন্ঠ ১০৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধারকণ্ঠ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশেদ আলী তীতুমীর বলেছেন, ‘মুক্তবুদ্ধির চর্চায় সাদেক খান ছিলেন অনন্য, অসাধারণ। ছিলেন অতন্ত্য  স্পষ্টবাদী, সমাজে তার মতো মানুষ খুব কমই  দেখা যায় । ’

শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সাদেক খান স্মরণে অনুষ্ঠিত এক নাগরিক সভায় এসব কথা বলেন তিনি।

সভায় শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু বলেন, সাদেক খান ছিলেন উদার চিত্তের অধিকারী এক প্রগতিশীল মুসলিমের প্রতিচ্ছবি। তাকে এত বেশি কর্মমুখর দেখেছি যা কল্পনা করা যায় না।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল ইসলাম বলেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে কর্মজীবন সব কিছুতেই তিনি মানুষের কথা ভেবেছেন, দেশের কথা ভেবেছেন। তরুণদের সঙ্গেও তিনি অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছেন।সাদেক খান নাগরিক স্মরণ সভা আয়োজক কমিটির আহ্বায়ক সাবেক সচিব এম. মুনীর উজজামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভাষা সৈনিক রফিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, ড. শাহ মোহাম্মদ কোরেশী, শহীদুল্লাহ খান, রিমা খান প্রমুখ।

সাদেক খান গত ১৬ মে নিজ বাসভবনে ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুক্তিযোদ্ধারকণ্ঠ ডটকম/ ০৩-০৬-২০১৬ ইং/ মোঃ হাছিবুর রহামন