ফেনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫ আ. প্রার্থী জয়ী
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডে স্কঃ ফেনী সদর ও সোনাগাজীর ১৫ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ফেনী সদরের বিজয়ীরা হলেন- ফেনী সদরের শর্শদী ইউপিতে মো. জানে আলম, কাজিরবাগে অ্যাডভোকেট কাজী সোহাগ বুলবুল, ফাজিলপুরে মজিবুল হক রিপন, পাঁচগাছিয়ায় আনোয়ার হোসেন মানিক, কালিদহে দিদারুল হক দিদার ও মোটবী ইউপিতে হারুনুর রশীদ।
সোনাগাজীতে বিজয়ীরা হলেন- মঙ্গলকান্দি ইউপিতে মোশারফ হোসেন বাদল, মতিগঞ্জে রবিউজ্জামান বাবু, সোনাগাজী সদর ইউপিতে শামসুল আরেফিন, চরদরবেশ ইউপিতে নুরুল ইসলাম ভুট্টো, চরমজলিশপুরে এম এ হোসেন, বগাদানা ইউপিতে ইসহাক খোকন ও নবাবপুর ইউপিতে দেলোয়ার হোসেন, আমিরাবাদে জহিরুল আলম জহির ও চর ছান্দিয়া ইউপিতে মোশারফ হোসেন মিলন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৪-০৬-২০১৬ ইং/ মোঃ হাছিবুর রহামন