রাজধানীতে ৩ ডাকাত আটক
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক:
রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আসাদুজ্জামান খান ওরফে পলাশ, মো. কামাল হোসেন ও মো. ফরিদুল ইসলাম খোকন। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান শুক্রবার জানান, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। ঢাকা মহানগরীসহ আশপাশ এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতিমূলক পরামর্শ করছিল। এ ব্যাপারে কদমতলী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১০-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান