মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পঞ্চগড়ে মোটর শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭২ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ   ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা মোটর শ্রমিক ঐক্য পরিষদ সরকারের গ্যাজেট অনুযায়ী কর্মরত শ্রমিকদের নিয়োগপত্র, বেতন-ভাতা ও খোরাকী বৃদ্ধির দাবিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

 
বুধবার (১৫ জুন) দুপুরে পঞ্চগড় বাস টার্মিনালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা মোটর শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে জানানো হয়- শ্রমিক নেতৃবৃন্দ উল্লেখিত দাবি দূরপাল্লার কোচ মালিক সংগঠনসহ বিভিন্ন দপ্তরে আবেদন জানায়। এতে ক্ষুব্ধ হয়ে কোচ মালিকপক্ষ গত ৭ জুন থেকে ঢাকা-দিনাজপুর-ঠাকুরগাঁও ও পঞ্চগড়গামী সকল কোচ যাতায়াত বন্ধ করে দেয়।

এছাড়াও কোচ মালিকপক্ষ ঢাকা থেকে রাজশাহীগামী কোচগুলোর চালকদের বেতন ১৪০০ টাকা, পঞ্চগড় থেকে চট্টগ্রামগামী চালকদের বেতন ১৮০০ টাকা। অথচ পঞ্চগড় থেকে ঢাকা দুরত্ব ৫০০ কিলোমিটার হলেও এখানকার কোচ চালকদের বেতন দেওয়া হয় মাত্র ১২০০ টাকা।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতৃবৃন্দ তাদের ন্যায্য দাবি আদায়ে উল্লেখিত দাবিগুলো আদায়ে এ আন্দোলন অব্যাহত রাখবে বলে ঘোষণা দেন।

পঞ্চগড় জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি রেণু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দিনাজপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক, তৈয়ব আলী, ঠাকুরগাঁও জেলা  শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দানেশ আলী, সাইফুর রাজ চৌধুরী,  আব্দুল মজিদ, আব্বাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ১৫ -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান