মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ফরমালিনযুক্ত আম খেয়ে দুই শিশু অসুস্থ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ ঝালকাঠিতে ফরমালিনযুক্ত আম খেয়ে একই পরিবারের দুই শিশু অসুস্থ হয়েছে বলে জানা গেছে। জেলা শহরে বসবাসকারী রুমা আক্তারের পরিবারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের কালিবাড়ী রোডস্থ ফলের দোকান থেকে বুধবার দুই কেজি লকনা জাতীয় আম কিনে নেয় ওই পরিবার। বাসায় নেয়ার পরে ওই আম খেয়ে রুমনা আক্তারের শিশু পুত্র  মেজবা (২) ও কন্যা মরিয়ম (৫) অসুস্থ  হয়ে পরে। আম খাওয়ার পরে  শিশুরা বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ১৫ -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান