মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঝালকাঠিতে শ্লীলতাহানীর শিকার হয়েছে এক স্কুলছাত্রী

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮০ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ সকাল ৭টা। বাড়িতে দ্রুত নাস্তা শেষে প্রাইভেট পড়ার জন্য এসেছিল স্কুলে। তখনো বিদ্যালয়ে অসেনি শিক্ষার্থীরা। এ সুযোগ কাজে লাগায় সহপাঠি নবম শ্রেণির বখাটে ছাত্র সাকিব মৃধা। পাশের শ্রেণিকক্ষে ডেকে নেয় সেতুকে (১৪) (ছদ্ম নাম)। কিছু বুঝে ওঠার আগেই তাকে পিছন থেকে ঝাপটে ধরে সাকিব। শ্লীলতাহানীর শিকার হয় সেতু।

বুধবার ঝালকাঠির নলছিটি উপজেলার পাওতা মাধ্যমিক বিদ্যালয়ে এ শ্লীলতাহানীর ঘটনা ঘটে।

বখাটের পরিবারের হুমকীতে নির্যাতিতা ছাত্রী নিতারপত্তাহীনতায় রয়েছে বলেও জানা গেছে। এমনকি তারা প্রশাসনকেও বিষয়টি জানাতে সাহস পাচ্ছেন না।

ছাত্রীর পরিবারের অভিযোগ, সাকিব মৃধা পাওতা গ্রামের হানিফ মৃধার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

শ্লীলতাহানির শিকার ওই ছাত্রীর অভিযোগ, বুধবার সকালে ইংরেজি ও গণিত বিষয়ে প্রইভেট পড়ার জন্য বিদ্যালয়ে যায় সে। একটু আগে যাওয়ায় সুযোগে ওই শিক্ষার্থীকে কৌশলে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে পিছন থেকে ঝাপটে ধরে শ্লীলতাহানী করে সাবিক মৃধা।

তিনি আরো জানায়, এ সময় ওই শিক্ষার্থীর ডাক চিৎকারে নীলা নামের অন্য এক সহপাঠি এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

ঘটনার পরে মেয়েটি কাঁদতে থাকে।

এদিকে শ্লীলতাহানির শিকার ওই শিক্ষার্থী ও তার সহপাঠিকে দেখে নেয়ার হুমকী দিয়েছে সাকিব।

এ বিষয় ইংরেজির শিক্ষক মো. হানিফকে জানালে তিনি বখাটে সাকিবকে এক সপ্তাহ বিদ্যালয়ে আসতে বারণ করেছেন বলে জানিয়েছেন শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী।

শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী মা বলেন, আমার মেয়ের সাথে যে এরকম খারাপ কাজ করেছে, আমি তার বিচার চাই।

সাবিক মৃধার বড় ভাই ইউনিয়ন শ্রমিক লীগনেতা তাপু মৃধা বলেন, এ বিষয়টি মিথ্যা। এটা নিয়ে সাংবাদিকরা রিপোর্ট করলে আমাদের কিছু হবে না। আমরা মীমাংসা করতে পারব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, অন্য শিক্ষকদের কাছ থেকে আমি বিষয়টি শুনেছি। স্কুল খোলার পরে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

নলছিটি থানার ওসি একেএম সুলতান মাহাম্মুদ বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। আভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ১৫ -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান