সূত্র জানায়, সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এবং সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী সমর্থিত ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের স্বাগত জানানোর সময় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
এ বিষয়ে চকবাজার থানার অফিসার ইনচার্জ আজিজ আহমেদ জানান, দুপুরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি দল কলেজ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ৫ ছাত্র আহত হয়েছে। তাদের নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৮ -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান