মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

খালেদা জিয়ার উদ্দেশ্য দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া : নাসিম

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়ার উদ্দেশ্য দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া।’

 

মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিমকোর্ট বার ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

 

মোহাম্মদ নাসিম বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যে টার্গেট কিলিং করা হচ্ছে। খালেদা জিয়ার উদ্দেশ্য শেখ হাসিনা নয় বরং বাংলাদেশকে থামিয়ে দেওয়া।

 

তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনি ২০ দলকে নির্বাচনে অংশ নিতে দেন নাই বলেই ২০ দল ভাগ হয়ে যাচ্ছে।

 

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) এর চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদসহ বিএনএ এর নেতারা বক্তব্য রাখেন।

 

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ম্যারিয়ট কনভেনশন সেন্টারে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ প্রাক্তন ছাত্রলীগ আয়োজিত ইফতার মাহফিলেও বক্তব্য রাখের স্বাস্থ্যমন্ত্রী মো: নাসিম। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বাংলাদেশ হবে রোগমুক্ত। সেই রোগমুক্ত বাংলাদেশ গড়তে চিকিৎসকদেরই এগিয়ে আসতে হবে।

 

তিনি আরো বলেন, খুব শিগগিরই খসড়া আইন পর্যালোচনা করে বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের জন্য আইন প্রণীত হবে। তবে এই আইনে এমন কিছু থাকবে না যা চিকিৎসকদের স্বার্থবিরোধী। রোগী, চিকিৎসক ও হাসপাতাল মালিক সবারই যাতে স্বার্থ সংরক্ষিত হয় এমন একটি আইন করতে চায় সরকার।