র্যাবের অভিযানে পালাতে গিয়ে যুবকের মৃত্যু
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ র্যাবের গ্রেপ্তার থেকে বাঁচতে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আরিফের (৩০) মৃত্যু হয়।
উত্তরা পূর্ব থানার এসআই পরিমল চন্দ্র সরকার বলেন, দুপুরের দিকে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি ৬ তলা ভবনে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় আরিফ প্রথমে ছয় তলার একটি বাথরুমে পালায়। এক পর্যায়ে তিনি বাথরুমের পাইপ বেয়ে নিচে নামতে গেলে পড়ে যান। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যায়। ওই ভবনের বিভিন্ন তলায় দেহ ব্যবসা হয় বলে র্যাব জানিয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২২-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান