মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

অর্থ আত্মসাতের অভিযোগে এনজিও কর্মকর্তা আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮২ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধারকণ্ঠ ডেস্কঃ এসিডদগ্ধদের নামে বরাদ্দকৃত অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জে মানবমুক্তি সংস্থার এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে সোনালী ব্যাংক কোর্ট শাখার কাছ থেকে তাকে আটক করা হয়।

আটক নুর মোহাম্মদ (৩৮) বেসরকার সংস্থা মানবমুক্তি সংস্থার (এমএমএস) বাস্তবায়নাধীন এসিড সারভাইভার ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা ও সদর উপজেলার দিঘলকান্দি বনবাড়ীয়া এলাকার ইয়াকুব আলী সরকারের ছেলে।

সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফারুক আহম্মেদ জানান, আজ দুপুরে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল, সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জেলার ২২ জন এসিডদগ্ধদের অনুদানের চেক প্রদান করা হয়।

 

এসিডদগ্ধদের কাছ থেকে ওই চেক নিয়ে মানবমুক্তি সংস্থার প্রজেক্ট অফিসার নুর মোহাম্মদ নিজেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। পরে এসিডদগ্ধদের অনুদানের বরাদ্দকৃত টাকা থেকে ৩ থেকে ৫ হাজার টাকা করে কর্তন করেন। খবর পেয়ে পুলিশ সোনালী ব্যাংক কোর্ট শাখার কাছ থেকে হাতেনাতে নুর মোহাম্মদকে আটক করে।

 

এ ঘটনায় এসিডদগ্ধ রায়গঞ্জের লাল ভানু বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৩ -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান