মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হবিগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৩

ডেস্ক রিপোর্ট ২০৬ বার পঠিত ১ মিনিটের পাঠ
হবিগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৩

হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাকচাপায় টমটমের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাহেস্তাগঞ্জ-চুনারুঘাট আঞ্চলিক সড়কে চানভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১২টার দিকে সাহেস্তাগঞ্জ-চুনারুঘাট আঞ্চলিক সড়কে চানভাঙ্গা এলাকায় একটি ট্রাক ওই যাত্রীবাহী টমটমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতলে নিলে সেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।