মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ মনিরুল ইসলাম খান ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে শিগগির তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী ফাতেমা আক্তার ময়না।

 

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় ফাতেমার স্বজনরা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে ফাতেমা আক্তার অভিযোগ করেন, মনির বিভিন্ন কৌশলে মেয়ে দিয়ে বিভিন্ন পুরুষকে বিপদে ফেলে মোটা অংকের টাকা নিয়ে আপোশ করে। এটা মনিরের পেশা। মনির বেশ কয়েকজনকে নিয়ে একটি দল গঠন করে প্রতারণা করে। সে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। তার দলে কিছু আইনজীবীও আছে।

 

তিনি বলেন, ‘মনির গত ২৬ মার্চ আমাকে জিম্মি করে দেড় লাখ টাকা দেনমোহরে বিয়ে করে। এর আগে সে আরো তিনটি বিয়ে করে। পঞ্চম বিয়ের পর থেকে মনির আমার সাথে কারণে-অকারণে খারাপ ব্যবহার করতে থাকে। ধীরে ধীরে তার বিভিন্ন অপকর্মের কথা প্রকাশ পায়। সে আমাকে নানা অপকর্ম করতে বাধ্য করে।’

 

ফাতেমা আক্তার আরো বলেন, ‘মনির বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আমাকে দিয়ে নানা কুকর্ম করাতো। তার কথা না মানায় সে আমাকে ১৫ দিন বন্দি করে রাখে। পরে এক সুযোগে পালিয়ে আসি। এবং তাকে তালাক দেই। বর্তমানে আমি হুমকির সম্মুখীন। তার প্রতারণা থেকে মানুষকে বাঁচাতে শিগগির তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ৩০-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান