পূর্ব বিরোধের জের ধরে পাবনায় ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ পূর্ব বিরোধের জেরে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন (২৮) গুলিবিদ্ধ হয়েছেন।
আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে পাকশী সিএনজি ফিলিং স্টেশনের কাছে এই হামলার ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) রমজান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সময় স্থানীয় কিছু কিশোর কাফেলার টাকা ওঠানোর সময় মিরাজ পাশে দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে আটটার দিকে ৫ থেকে ৬ জনের সশস্ত্র একটি দল অতর্কিতে গুলিবর্ষণ করলে মিরাজ গুলিবিদ্ধ হন।
তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মিরাজ পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। তিনি পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৬- ০৭-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান