মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ফেনী ছাত্রলীগের জঙ্গীবাদ বিরোধী সচেতনতামুলক কর্মসুচী

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ সাম্প্রতিক সময়ে রাজধানীর গুলশানের আর্টিজান হোটেল ও শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গী হামলার ঘটনার পর থেকে ফেনীতে জঙ্গিবাদ বিরোধী প্রচারাভিযান চালানোর উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ। সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রথম পর্যায়ে সদর উপজেলার মাদরাসাগুলোতে দুইদিন ব্যাপী প্রচারনা চালানো হবে। পর্যায়ক্রমে সকল স্কুল ও কলেজসমূহে কর্মসূচী নেয়া হবে। আজ বুধবার থেকে সদর উপজেলা ছাত্রলীগের এ কার্যক্রম শুরু করেছে।

সংগঠন সূত্র আরো জানায়, দলীয় বিভিন্ন শ্লোগান নিয়ে ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক প্রচারনা চালানো শুরু করেছে জেলা ছাত্রলীগ। বিশেষ করে স্কুল-মাদরাসাকে গুরুত্ব দেয়া হচ্ছে। আজ ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা জঙ্গিবাদ বিরোধী শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম করেছে।

প্রচারাভিযানে প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জঙ্গীবাদের বিরুদ্ধে শপথ, সন্ত্রাসবাদে সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হচ্ছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পাশাপাশি ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা এতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১৩- ০৭-২০১৬ ইং/মো:হাছিব