মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর থেকে অস্ত্রসহ ২ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর থেকে অস্ত্রসহ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

আটকরা হলেন―কামরুজ্জামান ওরফে সাগর (২৪) ও মো. রাশেদ গাজী ওরফে রাশেদ (২২)।

র‌্যাব-১ এর চেকপোস্ট থেকে বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।

র‌্যাব-১ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আকরাম  জানান, উত্তরা ৬ নম্বর সেক্টরের রাস্তায় চেকপোস্টে র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। ভোর ৪টা ২৫ মিনিটে রাস্তায় তাদের গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি করতে চাইলে একজন দৌড় দেয়। পরে র‌্যাব সদস্যরা তাদের আটক করে। আটকদের কাছ থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৯টি ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো একটি বাজারের ব্যাগে করে বহন করছিল তারা।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১৪- ০৭-২০১৬ ইং/মো:হাছিব