মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শনিবারের পর দেশজুড়ে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ রাজধানী ঢাকায় গত সাত দিনে মাত্র ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকাল শনিবারের পর দেশজুড়ে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানা গেছে, আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় টেকনাফে ১০১, কক্সবাজারে ৬৮, মংলায় ৬৭, পটুয়াখালীতে ৪০, হাতিয়ায় ৩৭, যশোরে ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকাসহ দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির দাপট থাকলেও ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগে এর পরিমাণ বেশ কম। তবে ঢাকাসহ মধ্যাঞ্চলে বৃষ্টি বাড়বে।

আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে- ‘ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।’

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১৫- ০৭-২০১৬ ইং/মো:হাছিব