মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতাদের বিষয়ে সরকারের কাছে তথ্য-প্রমাণ রয়েছে, যা অচিরেই প্রকাশ করা হবে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার বলেছেন-
পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতাদের বিষয়ে সরকারের কাছে তথ্য-প্রমাণ রয়েছে, যা অচিরেই প্রকাশ করা হবে। শান্তি,
অগ্রগতি ও সমৃদ্ধির পথে দেশ পরিচালিত হবেই।

আজ শুক্রবার বিকালেআছাদুজ্জামানমিলনায়তনে মাগুরা মাগুরা জেলা পুলিশের আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী পুলিশের সমাবেশে তিনি এই তথ্য জানান।

বাংলাদেশে কোন আইএস নেই দাবি করে বীরেন শিকদার বলেন গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় আমরা বারবার
বলছি এবং এখনো বলছি এ দেশে কোনো আইএস নেই।

সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ। অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম
তারিকের পরিচালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার আজিম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক
সৈয়দ শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু নাসির বাবলু, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো.
দেলোয়ার হোসেন প্রমুখ।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১৫- ০৭-২০১৬ ইং/মো:হাছিব