মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিয়ের প্রস্তাব দেওয়ায় গণপিটুনি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আনছার ভিডিপি সদস্য ইকতার আলি বিয়ের প্রস্তাব নিয়ে কলেজ ছাত্রীর বাড়ি গেলে পিটুনি দিয়ে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করেছে।

আজ শুক্রবার সকালে উপজেলার ঘোলদাড়ি পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আনছার ভিডিপি সদস্যকে দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ তার ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করেছে। ইকতার আলি(৪৫) গোপালগঞ্জ জেলার মকছুদপুর উপজেলার গোপালপাড়ার মৃত আক্তার আলি মোল্লার ছেলে ও খাগড়াছড়ি আনছার ভিডিপি ব্যাটালিয়নের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, আনছার ভিডিপি সদস্য ইকতার আলি আলমডাঙ্গায় চাকরিরত অবস্থায় ঘোলদাড়ি পাইকপাড়া গ্রামের এক কলেজছাত্রীর সাথে পরিচয় হয়।

এরপর আনছার সদস্য বদলি হয়ে খাগড়াছড়ি জেলায় চলে যান। পরে দুই জন মোবাইল ফোনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। আনছার সদস্য কয়েকবার আলমডাঙ্গায় এসে কলেজছাত্রীর সাথে দেখাও করে। এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে আনছার সদস্য আলমডাঙ্গায় আসে।

আজ শুক্রবার সকালে তিনি বিয়ের প্রস্তাব নিয়ে কলেজছাত্রীর বাড়িতে গেলে পরিবারের সদস্য ও গ্রামবাসী তাকে পিটুনি দিয়ে স্থানীয় ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে। পরে ফাঁড়ি পুলিশ তাকে আলমডাঙ্গা থানায় পাঠিয়ে দেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, আনছার সদস্যের কাছ থেকে দুপুরে লিখিত নিয়ে ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১৫- ০৭-২০১৬ ইং/মো:হাছিব