মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে তিন লাখ মসজিদে জুমার নামাজের আগে খুতবা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে তিন লাখ মসজিদে জুমার নামাজের আগে খুতবা (ধর্মীয় নির্দেশনা) দেয়া হয়েছে৷ আর এই খুত্‍বায় ইসলামের নামে মানুষ হত্যা বা হামলাকে ‘হারাম’ ও পাপ বলে জানিয়েছেন খতিবরা৷ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এই খুতবার উদ্যোগ নেয়৷ তারা জনিয়েছে, জুমার নামাজে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে এই খুত্‍বা অব্যাহত থাকবে৷

ঢাকার গুলশানে আর্টিজান রেস্টুরেন্টে ১ জুলাই জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন৷ এছাড়া উদ্ধার অভিযান চালাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা ও অভিযানে ছয় জঙ্গি নিহত হয়৷ এর কয়েকদিন পরই কিশোরগঞ্জের শোলাকিয়ায় বাংলাদেশের বৃহত্তম ঈদের জামাতের কাছে জঙ্গি হামলায় চার জন নিহত হয়৷ তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ধর্মীয় প্রচারণা ও সামাজিক সচেতনতার উদ্যোগ নেয়৷ তারই অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মেকাররমসহ তিন লাখ মসজিদে একযোগে জঙ্গিবাদের বিরুদ্ধে খুতবা দেয়া হলো৷

 

‘‘এই খুতবা প্রতি জুমার নামাজের সময় প্রচার করা হবে’’

ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব বড় বড় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন আগেই লিখিত খুতবা পাঠায়৷ চালানো হয় প্রচারণা৷ আর শুক্রবার জুমার নামাজে একযোগে সব মসজিদে জঙ্গিবাদবিরোধী খুতবা পাঠ করা হয়৷

বায়তুল মুকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাসেমী খুতবায় বলেন, অশান্তি সৃষ্টির জন্য সন্ত্রাসী কার্যকলাপ করা হচ্ছে৷ হামলাকারীরা সংখ্যায় কম, তাদের ভয়ে পিছিয়ে থাকা যাবে না৷ সমাজের সবাইকে সম্মিলিতভাবে এসব অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে৷

তিনি বলেন, ‘‘অশান্তির কার্যকলাপ করে ইসলামের নাম নিয়ে ইসলামের ক্ষতি করা হচ্ছে৷ নিরপরাধ মানুষকে হত্যা করা জঘন্য অপরাধ৷ একই সঙ্গে আত্মঘাতী হওয়াও গর্হিত ও গুণাহের কাজ৷ প্রত্যেক মানুষের দায়িত্ব জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সচেতন হওয়া৷’

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১৬- ০৭-২০১৬ ইং/মো:হাছিব