মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জামায়াত ছাড়া নিয়ে কী ভাবছে বিএনপি?

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ জাতীয় ঐক্য গড়ার পথে বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ করবে কিনা, এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিলো দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। উত্তরে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘অলটারনেটিভ করার চেষ্টা করছেন কেনো? আমরা জাতীয় ঐক্যের কথা বলছি। আলোচনা শুরু হলে ওইটা দেখা যাবে।তিনি আরো প্রশ্ন করে বলেন, ‘রাজাকার- স্বৈরাচারকে নিয়ে যখন সরকার গঠন করা হয়, তখন আপনারা এ ধরনের প্রশ্ন করেন না কেনো?’ আজ রাজধানীতে দলের কার্যালয়ে এমন প্রশ্ন করেন নজরুল ইসলাম খান।

সরকার যদি বিএনপির জাতীয় ঐক্য গড়ার আহ্বানে সাড়া না দেয়, তবে তারা না দিতেই পারে। তবে বিএনপি দেশের সামগ্রিক পরিস্থিতিতে সম্ভাব্য করণীয় সবই করবে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারকে সহায়তা করতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। এখন এই ডাকে সাড়া দেয়া না দেয়া সরকারের ইচ্ছে। এ নিয়ে দলের কর্মসূচি কী হবে, তার সিদ্ধান্ত নিবেন চেয়ারপার্সন। তিনি বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে কথা বলছেন।’

নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়া যে ঐক্যের ডাক দিয়েছেন তা দেশ- বিদেশে প্রশংসিত হয়েছে। কিন্তু সরকারের ‘ব্লেইম গেমে’ আশ্রয় নিয়ে বিএনপিকে দোষারোপ করছে।’

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১৬- ০৭-২০১৬ ইং/মো:হাছিব