গুলশান হামলার মাস্টারমাইন্ডকে চিহ্নিত করতে পেরেছে সরকার
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ গুলশান হামলার মূল চক্রীকে চিহ্নিত করে ফেলেছে সরকার। আজ সরকারের তরফে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ সাংবাদিকদের বলেন, “সরকার সম্প্রতি দেশে হয়ে যাওয়া দুটি হামলারই মূল চক্রীদের চিহ্নিত করে ফেলেছে। তাদেরকে দেশের বিচার বিভাগের হাতে তুলে দেওয়া হবে।” এতটুকু বলেই ছেড়ে দিয়েছেন আসাদুজ্জামান, ‘তদন্তের স্বার্থে’ তিনি এর চেয়ে বেশি কিছু বলতে চাননি।
ঢাকার গুলশান চত্বরের ক্যাফেতে ঘটা হামলা আর তারপর কিশোরগঞ্জের বিস্ফোরণ, দুই ক্ষেত্রেই ISIS হামলার দায় স্বীকার করেছিল।
কিন্তু, বাংলাদেশ সরকার কিছুতেই এই বিস্ফোরণগুলোতে আইএস যোগ মানতে রাজি নয়। হাসিনা সরকারের মতে এই নারকীয় হত্যালীলার জন্য সেদেশেরই জঙ্গিগোষ্ঠী জামাতুল মুজাহিদিন দায়ী।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৬- ০৭-২০১৬ ইং/মো:হাছিব