মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

তাবেলা হত্যা মামলা : কাইয়ুম-সোহেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ৭ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে রোববার অভিযোগপত্রটি উপস্থাপন করা হলে বিচারক তা গ্রহণ করেন এবং মামলায় প্রধান দুই আসামি ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম ও ভাঙারি সোহেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।একই সঙ্গে তাদের স্থাবর সম্পত্তি ক্রোকেরও নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে, গত ২৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের প্রসিকিউশন বিভাগে এ অভিযোগপত্রটি জমা দেয় গোয়েন্দা পুলিশ(ডিবি)।

অভিযোগপত্রের অন্য আসামিরা হলেন কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন ও সোহেল।

এদের মধ্যে তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন। এছাড়া আসামি মতিনসহ স্বীকারোক্তি দেওয়া আসামিরা কারাগারে আটক রয়েছেন। অন্যদিকে কাইয়ুম ও সোহেল পলাতক রয়েছেন।

এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশান এলাকায় ইতালি নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর রাতে গুলশান থানায় একটি হত্যা মামলায় করা হয়।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১৭ – ০৭-২০১৬ ইং/মো:হাছিব