মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দুর্নীতির বিভিন্ন মামলায় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে দুদক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ দুর্নীতির বিভিন্ন মামলায় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

সোমবার রাজধানীসহ সারা দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে সরকারি কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ার, ব্যাংকার রয়েছেন। প্রকল্পের ৩৯ দশমিক ৭৫৩ মেট্রিক টন গম বা ১২ লাখ ৮৮ হাজার ৭২৪ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়েছেন জামালপুরের প্রাক্তন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৈয়দ মুনিরুল ইসলাম।

 

দুর্নীতির মামলায় কুষ্টিয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রাক্তন হিসাবরক্ষক শেখ সাফায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি দায়িত্ব পালন না করে ব্যাংক থেকে ১৭ লাখ ৫২ হাজার ৭০২ টাকা আত্মসাৎ করেন।

 

সিরাজগঞ্জ থানায় করা এক মামলায় পাবনা থেকে দুজনকে গ্রেপ্তার করেছেন দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ কালেক্টরেটের এলএ শাখার তৎকালীন কানুনগো (বর্তমানে ঠাকুরগাঁও সদরের সহকারী সেটেলমেন্ট অফিসার) আমিনুল ইসলাম এবং সিরাজগঞ্জ কালেক্টরেটের এলএ শাখার তৎকালীন সার্ভেয়ার (বর্তমানে বগুড়া কালেক্টরেটের কানুনগো) কাজী আবু হেনা মোস্তফা কামাল। সিরাজগঞ্জে থাকাকালে এ দুজনের বিরুদ্ধে ৫ লাখ ২০ হাজার ৬৯০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়।

 

এ ছাড়া ব্যাংক গ্যারান্টির চেক প্রতারণা করে উত্তোলনের মাধ্যমে আত্মসাতের অভিযোগের মামলায় পূবালী ব্যাংকের বগুড়া সাতমাথা শাখার ক্যাশ অফিসার মো. শামীম সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

 

৩৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ সদর থানায় করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন সাজন মিয়া নামের এক ব্যক্তি

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১৮ – ০৭-২০১৬ ইং/মো:হাছিব