মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাগুরায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামে আব্দুর রশিদ বিশ্বাস (৪৫) নামে  এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ সোমবার রাতে এ ঘটনা ঘটে। আব্দুর রশিদ ওই গ্রামের মৃত জীবন বিশ্বাসের ছেলে।

বিয়ের বিষয় নিয়ে আলোচনার জেরে প্রতিবেশী কয়েকজন তাকে পিটিয়ে গুরুতর জখম করে। মাগুরা হাসপাতালে নেওয়ার পর আব্দুর রশিদ মারা যান।

 

মহম্মদপুর থানার এসআই নূরুজ্জামান বলেন, আব্দুর রশিদ পেশায় ঘটক ছিলেন। ঘটনার সময় সন্ধ্যা তিনি প্রতিবেশী ফিরোজ ম-লের বাড়িতে গিয়ে তার শ্যালিকার বিয়ের পাত্র নিয়ে আলোচনা করেন। এক পর্যায়ে ফিরোজ ম-ল উত্তেজিত হয়ে তাকে মারধর করেন। এ সময় তার সঙ্গে যোগ দেন তার ভাইসহ আরো চার-পাঁচজন। তারা আব্দুর রশিদের মাথায় লাঠি দিয়ে আাঘাত করে গুরুতর জখম করেন। প্রথমে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

 

তার মৃত্যুর খবরে উত্তেজিত লোকজন ফিরোজ ম-লের ওপর হামলা চালিয়ে তাকেও আহত করে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজুল ইসলাম জানান, হত্যাকার ঘটনায় তদন্ত চলছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১৮ – ০৭-২০১৬ ইং/মো:হাছিব