চাবি তে ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও ছাত্র-ছাত্রীর মাঝে মিষ্টি বিতারন করেছে
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ প্রায় এক বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্র। আর এই খুশিতে সদ্য পদ পাওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে নিজেদের মধ্যে ও ছাত্র-ছাত্রীর মাঝে এ মিষ্টি বিতরণ করেন তারা।
যদিও ওই দিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটি অংশ বিশ্ববিদ্যালয় মূল ফটকে তালা দেয়। এছাড়াও হাটহাজারী-রাঙামাটি মহাসড়ক ও ইসলামিয়া হাটে কিছু সময়ের জন্য অবরোধ করে রাখেন আশানুরুপ পদ না পাওয়া পদ বঞ্চিতরা। এমনকি পদ বঞ্চিত ও আশানুরুপ পদ না পাওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা আগামীকাল (বুধবার) থেকে অবরোধও ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ে।
আনন্দ মিছিলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য পদ পাওয়া নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠনের পর সাত মাসে চার দফা সংঘর্ষের পর গত ফেব্রুয়ারির ৯ তারিখ (মঙ্গলবার) রাতে কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয় কমিটির কার্যক্রম স্থগিত করে দেয়া হয়। পরে কমিটি শেষ হওয়ার ২ দিন আগে গতকাল (সোমবার) ২০১ সদস্য বিশিষ্ট কমিটি দেয় ছাত্রলীগ
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৯- ০৭-২০১৬ ইং/মো:হাছিব