মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দলমত নির্বিশেষে দেশের সব মানুষকে সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ রোধে এগিয়ে আসতে হবে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ সরকারের একার পক্ষে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব নয়।

মঙ্গলবার রাজধানীর দিলকুলায় সংস্থার ভবনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) আয়োজিত সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে এক সভায় বক্তারা এসব কথা বলেন।

সভার শুরুতে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

গুলশানে ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সভায় বক্তারা বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের প্রতিটি নাগরিকের সোচ্চার ও সচেতন হতে হবে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ নির্মূলে সবাইকে নিজের ঘর, এরপর প্রতিবেশী, আত্মীয়-স্বজন, পাড়া-মহল্লার সর্বত্র নজর দিতে হবে। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে নিজের দায়িত্ব পালন করতে হবে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা বিনষ্টে দেশি-বিদেশি গভীর চক্রান্ত চলছে। শান্তিপ্রিয় বাংলাদেশে বিদেশিদের হত্যা করে দেশকে কলংকিত করা হয়েছে। দেশের সামাজিক ও অসাম্প্রদায়িক চেতনা রক্ষার দায়িত্ব আমাদের সবার।

সভা থেকে জঙ্গিদের ধারক ও সহায়তাকারীদের প্রতিহত করার ঘোষণা দেন তারা।

বিএডিসির চেয়ারম্যান মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে এবং কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মুকসুদ আলম খান মুকুটের পরিচালনায় সভায় বক্তব্য দেন- কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মহাসচিব কৃষিবিদ মো. মোবারক আলী, জ্যেষ্ঠ সহ-সভাপতি কৃষিবিদ এএমএম সালেহ, যুগ্ম-মহাসচিব কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ, বিএডিসির সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) ড. মো. সাইদুর রহমান সেলিম, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. রওনক মাহমুদ, সচিব ড. মোয়াজ্জেম হোসেন, অনুষ্ঠানে বিএডিসি কৃষিবিদ সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ একেএম ইউসুফ হারুন, বিএডিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান, বিএডিসি প্রকোশলী সমিতির পক্ষে প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ প্রমুখ।