মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নেত্রকোনা বাসচাপায় শিশুর মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টা উপজেলার সাহ্তা ইউনিয়নের কদম দেউলীতে বাসচাপায় শিশু নাদিম মিয়ার (৭) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিম মিয়া কদম দেউলী গ্রামের কৃষক মানিক মিয়ার ছেলে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. সালেমুজ্জামান জানান, শিশু নাদিম সড়কসংলগ্ন বাড়ির পাশে মাঠে অন্য শিশুদের সঙ্গে খেলা শেষে সন্ধ্যা ৬টার দিকে বাড়ি ফিরছিল। এ সময় নাদিমের হাতে থাকা বল সড়কে ওপর পড়ে যায়। সে বলটি আনতে গেলে একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। বাসচাপায় শিশু নাদিম ঘটনাস্থলেই মারা যায়।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /২১  – ০৭-২০১৬ ইং/মো:হাছিব