মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

তারেক জিয়ার রায়ের প্রতিবাদে রোববার আধাবেলা হরতাল ডেকেছে: জাতীয় বাদী ছাত্রদল

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ মুদ্রা পাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানা তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছে হাই কোর্ট। এ রায়ের প্রতিবাদে এবং রায় প্রত্যাহারের দাবিতে কুমিল্লা জেলা ছাত্রদল রবিবার অর্ধদিবস হরতাল আহবান করেছে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা শহরের কান্দিরপাড়ের ভিক্টোরিয়া কলেজ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে কুমিল্লা জেলা ছাত্রদলের দুইটি অংশ।

পুলিশী প্রহরায় কুমিল্লা জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমির ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সারের নেতৃত্বাধীন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার ঐ রায়ের প্রতিবাদে রবিবার আধা বেলা হরতালের ডাক দেন।
এ ছাড়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিক্ষোভ করে সেখানে ৩/৪ টি গাড়ি ভাংচুর করে।
অপর দিকে কুমিল্লা জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে অপর একটি বিক্ষোভ মিছিল পুলিশের প্রহরায় শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।

 

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /২১  – ০৭-২০১৬ ইং/মো:হাছিব