মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বরিশালে মাদক ব্যবসা পরিচালনা করেন নারায়ণগঞ্জের এসআই

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ বরিশালে মাদক ব্যবসা পরিচালনা করেন নারায়ণগঞ্জ শিল্প পুলিশের এসআই  চিম্ময় মিত্র। এ কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এক মাদক ব্যবসায়ী।

বরিশাল মহানগর বিচারিক আদালতে এ জবানবন্দি দিয়েছে মাদক ব্যবসায়ী নিধু মিস্ত্রি।

গত সপ্তাহে নিধু মিস্ত্রিকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করে মহানগর বিমান বন্দর থানার এসআই  সুলতান আহম্মেদ।

পরে আদালতের বিচারক মো. রফিকুল ইসলামের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় নিধু।

আদালত ও পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নিধু স্বীকার করেছে- উদ্ধার করা ফেন্সিডিল বিক্রির জন্য এসআই  চিম্ময় সরবরাহ করে। তিনি  চিম্ময়ের মাসিক বেতনভুক্ত মাদক বিক্রেতা।

তিনি বলেন, শুধু ফেন্সিডিল নয়, এসআই  দেশের বিভিন্নস্থান থেকে ইয়াবা সংগ্রহ করে। পরে বরিশাল নগরীসহ আশপাশে চিম্ময়ের নিয়োজিত বেতনভুক্ত মাদক ব্যবসায়ীরা বিক্রি করে।

মহানগর ডিবি পুলিশের এসআই হিসেবে দায়িত্বকালীন তার মাদক ব্যবসা শুরু বলে জানা গেছে।

এসআই  চিম্ময়ের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে শাস্তিমূলক বদলি করা হয়। মাদক ব্যবসার মাধ্যমে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে তিনি নামে-বেনামে জমি কিনেছেন। এছাড়াও বিপুল অর্থ-বিত্তের মালিক বনে গেছেন তিনি।

ডিবি থেকে বদলি হলেও বিভিন্ন মামলায় স্বাক্ষ্য দেয়ার অজুহাতে বরিশাল নগরীতে আসেন। তখন এসে তার নিয়োজিতদের দিক-নির্দেশনা দেয়া ছাড়াও মাদক পৌঁছে দেন চিন্ময়।

বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন যুগান্তরকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন। সত্য হলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তদন্তনাধীন বিষয় নিয়ে কিছু বলা যাবে না বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই  মনিরুল ইসলাম জানান।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /২৯- ০৭-২০১৬ ইং/মো:হাছিব