মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

২০১৭ সালের আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের লোগো উন্মোচন

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৫৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

ক্রীড়া ডেস্কঃ

২০১৭ সালের আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের লোগো উন্মোচন করা হয়েছে। আইসিসির এই মেগা ইভেন্টের ১১তম আসর বসবে ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে।

২০১৭ সালের ২৬ জুন শুরু হতে হওয়া টুর্নামেন্টে পাঁচটি ভেন্যুতে মোট ৩১টি ম্যাচ হবে। ২৮ দিনের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ‘ক্রিকেটের মক্কা’ খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি আগামী বছর ২৩ জুলাই ২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯৭৩ সাল থেকে আইসিসি নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /৩০- ০৭-২০১৬ ইং/মো:হাছিব