মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ডিএনএ নমুনা দিতে ডরিনকে ডাকলো ভারতের সিআইডি

ডেস্ক রিপোর্ট ২১৪ বার পঠিত ১ মিনিটের পাঠ
ডিএনএ নমুনা দিতে ডরিনকে ডাকলো ভারতের সিআইডি

সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের মরদেহের ফরেনসিক প্রতিবেদন পেয়েছে ভারতের সিআইডি। এরপরই ডিএনএ নমুনা দিতে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে ভারতে ডাকা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন এমপি আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ।

আব্দুর রউফ বলেন, বৃহস্পতিবার ভারতের সিআইডির এক কর্মকর্তা ডরিনকে ফোন করে ডিএনএ নমুনা দিতে এক সপ্তাহের মধ্যে ভারতে যাওয়ার কথা বলেছেন। আমরা বিষয়টি ডিবি পুলিশকে জানিয়েছি। ডিবির একটি টিমের সঙ্গে আমরা দ্রুত সময়ের মধ্যে ভারতে যাবো।