মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সুশিক্ষা দিতে না পারলে জঙ্গি সমস্যা থেকেই যাবে : আ ম স আরেফিন সিদ্দিকি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮০ বার পঠিত ২ মিনিটের পাঠ

নতুন প্রজন্ম ডেস্কঃ

নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সুশিক্ষা দিতে না পারলে জঙ্গি সমস্যা থেকেই যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতীয় শোক দিবস-২০১৬ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, সন্তানদের সঠিক শিক্ষা দেওয়া হচ্ছে কি না, সেটি লক্ষ রাখতে হবে। পারিবারিকভাবে ভালো শিক্ষা দিতে হবে। পরিবারের প্রধান বা বড়রাই বুঝতে পারেন, তাঁদের শিশু-কিশোরেরা কী ধরনের চিন্তাভাবনা করছে। দেশপ্রেমের শিক্ষাকে প্রথম ও মূল্যবান শিক্ষা উল্লেখ করে আরেফিন সিদ্দিক বলেন, এই মূল্যবান শিক্ষা আজকের তরুণসমাজ পাচ্ছে কি না, তা পরিবারকে লক্ষ রাখতে হবে।

বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সম্পর্কে আরেফিন সিদ্দিক বলেন, হত্যাকারীদের বিচার হয়েছে। কিন্তু সেই সময়ের হঠকারী রাজনীতি, ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের চরিত্র উন্মোচন করা প্রয়োজন। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার সার্বিক চিত্র জনগণের সামনে আনতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। এ জন্য একটি কমিশন গঠন করারও দাবি জানান তিনি। যে কমিশন একটি প্রতিবেদন তৈরি করে বঙ্গবন্ধু হত্যার পেছনে ষড়যন্ত্রকারীদের চরিত্র উন্মোচন করবে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ১ – ০৮-২০১৬ ইং/মো:হাছিব