মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চাঁদপুর জেলার আট টি থানায় অনলাইন জিডি করার কার্যক্রম শুরু হয়েছে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ

 

চাঁদপুর জেলার আট থানায় আজ সোমবার থেকে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া আজ থেকে যে কোনো থানা থেকে সরাসরি পুলিশ সুপারের (এসপি) সঙ্গে যে কেউ কথাও বলতে পারবেন।

চাঁদপুর জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আজ থেকে জিডি করতে থানায় না গেলেও চলবে। ঘরে বসে অনলাইনে জিডি করা যাবে। অনলাইনে দলিল, সার্টিফিকেট, পরিচয়পত্র ইত্যাদি হারানোসহ মোট ছয়টি বিষয়ে জিডির জন্য আবেদন করা যাবে। এ ছাড়া বখাটে, মাদকসেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোনো অবৈধ সমাবেশ সম্পর্কিত অভিযোগও অনলাইনে করার সুযোগ রয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট থানার ই-মেইল ঠিকানায় জিডির আবেদন পাঠালে পরের পাঁচ কর্মদিবসের মধ্যে জিডির নম্বর জানিয়ে দেওয়া হবে। পরে লিখিত কপির প্রয়োজন হলে থানা থেকে তা সংগ্রহ করা যাবে।

চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘবে থানায় অনলাইন জিডির ব্যবস্থা করা হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ১ – ০৮-২০১৬ ইং/মো:হাছিব