মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিপ্লব কুমারসহ ডিএমপির আরও তিন যুগ্ম কমিশনারকে বদলি

ডেস্ক রিপোর্ট ২৭০ বার পঠিত ১ মিনিটের পাঠ
বিপ্লব কুমারসহ ডিএমপির আরও তিন যুগ্ম কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তর (অপারেশন) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার খোন্দকার নুরন্নবী।

বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হওয়া যুগ্ম কমিশনার খোন্দকার নুরন্নবী অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগের দায়িত্বে ছিলেন।

ওই আদেশেই ডিএমপির যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তর বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। এতে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।