মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুরের একটি হোটেল থেকে ১৩ জন দেহ ব্যবসায়ি নারী পুরুষকে আটক করেছে পুলিশ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরের একটি হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল থেকে ১৩ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার মাওনা চৌরাস্তায় হোটেল গোধূলী ইন্টারন্যাশনাল (আবাসিক) থেকে তাদের আটক করা হয়।

এসময় হোটেলের ব্যবস্থাপক শফিক ঘটনাস্থলে উপস্থিত থাকাসত্ত্বেও তাকে আটক করেনি পুলিশ।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ জানান, হোটেল গোধূলীতে কয়েকজন নারী-পুরুষ অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালানো হয়।

এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ঝুমকা (২০), সুমি (১৮), সুমি-২ (১৮) ইয়াসমিন (২০), জুবায়দুল (২৫), রানা (১৮), আলী হোসেন (৫৫), রানা সরকার (২৫), রইস মোল্লা (৪৫), নাঈমসহ (২২) ১৩ জনকে আটক করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, উক্ত হোটেলে ইতিপূর্বে কয়েকবার অভিযান চালানো হয়। অভিযানে হোটেলটিকে সিলগালাসহ জেল-জরিমানা করা হয়েছিল।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /  ৩ – ০৮-২০১৬ ইং/মো:হাছিব